পিয়াইনগুল জামেয়া দাখিল মাদ্রাসা কর্তৃক সংবর্ধিত যুক্তরাজ্য কাউন্সিলর মুবিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

পিয়াইনগুল জামেয়া দাখিল মাদ্রাসা কর্তৃক সংবর্ধিত যুক্তরাজ্য কাউন্সিলর মুবিন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০৫:৫৯:২৬ পূর্বাহ্ন

পিয়াইনগুল জামেয়া দাখিল মাদ্রাসা কর্তৃক সংবর্ধিত যুক্তরাজ্য কাউন্সিলর মুবিন

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্য অক্সফোর্ড উইটনি শহরের কাউন্সিলর আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন।

সোমবার ২০ জানুয়ারি বেলা ১টায় মাদ্রাসা হল রুমে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

জামেয়ার শিক্ষক মালেক আহমদের সঞ্চালনায় ও প্রিন্সিপাল মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কাউন্সিলর হাফেজ আব্দুল মুবিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জার্মান প্রবাসী আব্দুল হামিদ আবদাল,সহকারী শিক্ষক আব্দুল আউয়াল,শিক্ষক ফারুক আহমেদ শিপন,গোহাটগেট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন মুনায়েম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভাইশ প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ।

উপস্থিত ছিলেন,হেলাল আহমদ, কামাল মাহমুদ সহ মাদ্রাসার অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক