সিলেট আইডিয়াল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সিলেট আইডিয়াল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০/০১/২০২৫ ১০:০৬:৪১ পূর্বাহ্ন

সিলেট আইডিয়াল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ছবি : সংগৃহীত


বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বৃক্ষ প্রেমিক আফতাব চৌধুরী বলেছেন, সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। সত্য সুন্দর ও কল্যান ব্রতী মন মানসিকতা তৈরিতে খেলাধুলা ও শরিরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগ্য ও আদর্শ নাগরিক তৈরি করতে হলে আনন্দ ও বিনোদন অপরিহার্য।

তিনি গতকাল ২০ জানুয়ারি সোমবার অভিজাত শাহজালাল উপশহরে অবস্থিত সিলেট আইডিয়াল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দি সিলেট ফাউন্ডেশনের সেক্রেটারি ও মাদরাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী বলেন শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনোযোগী ও পাঠ্যাভ্যাসে মনোনিবেশ করতে হলে সুশিক্ষা, সুস্থ সংস্কৃতির চর্চা ও ক্রিড়া কর্মে ইতিবাচক হতে হবে। তিনি আরো বলেন সিলেট আইডিয়াল মাদরাসা সেই ধরনের যোগ্যতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক তৈরিতে  প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা আহমদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ ফারুক মিয়া, প্রভাষক মাওলানা আব্দুল খালিক, আহমদ আল মাসুদ, মাওলানা আমির হোসেন, দেওয়ান সাইদুজ্জামান কুরাইশী, মাওলানা হোসাইন আহমদ প্রমূখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক