সিলেটে আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সিলেটে আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০/০১/২০২৫ ১০:২৭:৩০ পূর্বাহ্ন

সিলেটে আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


‘তারুণ্যের উৎসব-২০২৫' উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সোমবার ২০ জানুয়ারি আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে এ প্রতিযোগিতায় জেলার ১৩টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের অ্যাথলেটরা অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় নির্বাচিতদের নিয়ে গঠিত জেলা অ্যাথলেটিকস দল আগামী ২৪ জানুয়ারি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের অ্যাথলেটদের সাথে প্রতিদন্দ্বিতা করবে।

জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধনে বক্তারা সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একজন মানুষ ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও অবক্ষয়, মোবাইল ফোন আসক্তি থেকে মুক্ত থাকতে আরো বেশি খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার কথা উল্লেখ করেন বক্তারা।

জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে ৫২ দিনব্যাপী এ আয়োজনে থাকবে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডীসহ দেশীয় সকল খেলাধূলা। প্লাস্টিকের ব্যবহার পরিহার, পরিবেশ উন্নয়ন ও চারাগাছ রোপণ, শব্দ ধূষণ রোধ, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, জীব বৈচিত্র বিলুপ্তি রোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি। এছাড়াও চিত্রাঙ্কন, বিতর্ক, কুইজ ও সংগীত প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা এবং বই পড়া, চারু ও কারুশিল্প মেলা, নাটক, সেমিনার ইত্যাদি আয়োজন করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক