যা*নজট নিরসনে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে হাইওয়ে থানা পু*লিশের অ*ভিযান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

যা*নজট নিরসনে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে হাইওয়ে থানা পু*লিশের অ*ভিযান

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০১/২০২৫ ১০:৩৪:১১ পূর্বাহ্ন

যা*নজট নিরসনে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে হাইওয়ে থানা পু*লিশের অ*ভিযান

ছবি: নিজস্ব


শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজ গোলচত্বর এলাকায় যানজট নিরসনে এক অভিযান পরিচালনা করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। সোমবার ২০ জানুয়ারি বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

শায়েস্তাগঞ্জ  হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে  হাইওয়ে রোডে নির্মাণ কাজের আশপাশে থাকা যানবাহন চালকদের যানজট সৃষ্টি না করার জন্য কড়া সতর্ক করেন।

তাছাড়া হাইওয়ে সড়কে থাকা যানবাহন গুলোকে অন্যত্রে সরিয়ে দেন। যাতে করে হাইওয়ে সড়কের কাজের ব্যাঘাত না হয়।অন্যদিকে যেন যানজটের  সৃষ্টি না হয়। এবং কোন ধরনের দুর্ঘটনা যেন সংঘটিত না হয়। 

এ ব্যাপারে আলাপ কালে,  হাইওয়ে থানার  অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্ত্বর এলাকাকে যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 এ সময় তিনি আরো বলেন, যানবাহনের চালকরা চলন্ত অবস্থায় যাতে মোবাইল ফোনে কথা না বলে, ধুমপান থেকে বিরত থাকে, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো ও ওভারটেকিং না করার জন্য যানবাহন চালকদেরকে তিনি অঙ্গীকারবদ্ধ করান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ