তৃণমূল বিএনপির নেতৃত্বে শমসের মবিন ও তৈমূর আলম
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

তৃণমূল বিএনপির নেতৃত্বে শমসের মবিন ও তৈমূর আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০৪:১৭:১০ পূর্বাহ্ন

তৃণমূল বিএনপির নেতৃত্বে শমসের মবিন ও তৈমূর আলম

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমূর


তৃণমূল বিএনপিতে যোগদান করেই দলটির শীর্ষ নেতৃত্বে চলে এলেন বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার। শমসের মবিন দলটির চেয়ারপারসন ও তৈমূর আলম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে নিজ নিজ পদে নির্বাচিত হন তারা।

এছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচিত হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১২টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপির সম্মেলন শুরু হয়।

সেখানে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়ে অন্তরা সেলিমা হুদা বলেন, তাদের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল বিএনপি আরও গতিশীল হবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী