সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের কমিটি গঠন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের কমিটি গঠন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৪:১৭:২৯ পূর্বাহ্ন

সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের কমিটি গঠন

ফাইল ছবি


সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদ’র ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট ডেল্টা স্পেশালাইজড হাসপাতালের ডাইরেক্টর বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী আব্দুল আজিজ মাসুককে ২য় বারের মতো সভাপতি এবং সমাজকর্মী মিসবাহ উদ্দিন তফাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ উপলক্ষে গত শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে পরিষদের সাবেক সভাপতি আব্দুল আজিজ মাসুকের রিয়াদস্থ বাসভবনে প্রবাসী পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাচন কমিশনার এরশাদ আলী। সভায় নির্বাচন কমিশনার মাওলানা নাহিদ আহমদ, মামুনুর রশীদসহ পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, বালাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য আব্দুল আজিজ মাসুক ২য় বারের মতো সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদ’র সভাপতি নির্বাচিত হওয়ায় বালাগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু ও সাধারণ সম্পাদক মো. আমির আলী এক বিবৃতিতে তার প্রতি অভিনন্দন জানিয়েছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক