জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে টি-২০ প্রতিযোগিতা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে টি-২০ প্রতিযোগিতা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৫:২৯:৩০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে টি-২০ প্রতিযোগিতা

ছবি: নিজস্ব


"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় চলমান তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে টি-২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের যৌথ আয়োজনে কলেজ মাঠে টি-২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় উপজেলার তিনটি স্কুল অংশগ্রহন করে। স্কুলগুলো হলো রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল, জাফলং ভ্যালী বোর্ডিং স্কুল। 

টি-২০ প্রতিযোগিতায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ ফাইনালে জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক