জৈন্তাপুরের নতুন ইউএনও জর্জ মিত্র চাকমা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

জৈন্তাপুরের নতুন ইউএনও জর্জ মিত্র চাকমা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৫:৫২:৫৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরের নতুন ইউএনও জর্জ মিত্র চাকমা

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা। গত ১২ই জানুয়ারি সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন -নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে পদায়ন করা হয়েছিলো।

মঙ্গলবার (২১  জানুয়ারি) তার নতুন কর্মস্থলে এসে পৌছালে,  তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী। 

রাঙ্গামাটি জেলার বাসিন্দা জর্জ মিত্র চাকমা ৩৬ তম বিসিএস (প্রসাশন) ক্যাডার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।তার ব্যাক্তিগত পরিচিতি নাম্বার ১৮৫৪২। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার নেজারত ডেপুটি কালেক্টর, ট্রেজারী শাখা,ফরমস,স্টেশনারী লাইব্রেরি শাখায় কর্মরত ছিলেন। 

এদিকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটে যোগদান করতে যাচ্ছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক