ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পর্যায়ে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা-(২০২৫) ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার ইসমাইল আলীর সভাপতিত্বে প্রতিযোগিতার সনদ বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
উপস্থিত ছিলেন,উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর বিভিন্ন কেন্দ্রের শিক্ষকবৃন্দ। এছাড়া নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী উপজেলার বিয়াম ল্যাবলটারি স্কুল পরিদর্শন করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




