জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১১:১৭:১৮ পূর্বাহ্ন

 জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জৈন্তাপুর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যা যা দরকার তার সব এই ৩১ দফায় রয়েছে। ফলে ৩১ দফা জনগণের কাছে পৌছানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে ৩১ দফা পৌছে দেওয়ার সাথে সাথে জনগণের সঙ্গে থাকতে বলেছেন তিনি। তারেক রহমানের এই নির্দেশনা মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার ২১ জানুয়ারি সন্ধ্যায় জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচী সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব,আব্দুল্লাহ ইলিয়াসের পরিচালনা স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও জৈন্তাপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জৈন্তাপুুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম মেম্বার, যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ, আব্দুল মুতলিব, নোমান আহমদ, সালেহ আহমদ, মাসুক আহমদ, সদস্য কবির আহমদ, সুজন আহমদ প্রমুখ।মতনিমিয় সভায় জৈন্তাপুর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক