গোয়াইনঘাটে তারুণ্যের উৎসব উদযাপনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে তারুণ্যের উৎসব উদযাপনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০১:১৯:২৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে তারুণ্যের উৎসব উদযাপনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ছবি নিজস্ব


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বর্জ্য শূন্যতার প্রচার এবং হাত ধোয়া, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুবসমাজসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল গোয়াইনঘাট উপজেলা গড়ে তুলতে চাই।

অভিযানে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কাউট, রেডক্রিসেন্ট ও অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক