সিলেট ও সুনামগঞ্জ সী*মান্তে ৮৯ লক্ষ টাকার পণ্য জ*ব্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জ সী*মান্তে ৮৯ লক্ষ টাকার পণ্য জ*ব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০১:২৮:৫৫ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জ সী*মান্তে ৮৯ লক্ষ টাকার পণ্য জ*ব্দ


বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৮৯ লক্ষ টাকার চোরাচালানীর পণ্য জব্দ করা হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) বিজিবি জানায়, মঙ্গল ও বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎমা, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, মহিষ, চকলেট, আইবল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান ও আনারসের চারা এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানীর মালামাল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৯ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা। 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক