সিলেটে বেড়েছে শীতের দা*পট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সিলেটে বেড়েছে শীতের দা*পট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০১:৫১:০৮ পূর্বাহ্ন

সিলেটে বেড়েছে শীতের দা*পট


দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও জেঁকে বসেছে তীব্র শীত। শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। বুধবার (২২ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে নগরী। সূর্যের দেখা মিলছে না। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

সিলেট আবহাওয়া অফিস বলছে, আগামী তিনদিন পরিস্থিতি একই থাকতে পারে। তবে দিনের বেলায় কুয়াশা কমার সম্ভাবনা থাকলেও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা থাকবে।

সোমবার মধ্যরাত থেকে সিলেটে কুয়াশা বাড়তে শুরু করে। মঙ্গলবার সারাদিন ছিল হালকা কুয়াশার দাপট। এরপর বুধবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় পুরো জেলা। কিছু এলাকায় বেলা বাড়ার সঙ্গে কুয়াশা আরও বেড়ে যায়। ঘন কুয়াশার মধ্যে হিমেল বাতাসে শীত তীব্র হয়েছে। মিলছে না রোদের দেখা।

তীব্র শীত ও ঘন কুয়াশায় সড়কে মানুষের চলাচল কমে যেতে গেছে। প্রয়োজন ছাড়া কাউকে ঘর হতে বের হতে দেখা যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার ১৪ দশমিক ৭ ডিগ্রি ও রোববার ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, আবহাওয়ার অবস্থা আরও তিন-চারদিন অপরিবর্তিত থাকবে। তবে কুয়াশা কম-বেশি হতে পারে।

তিনি আরও বলেন, জানুয়ারি মাসের এই সময়ে শীতের তীব্রতা থাকে। কুয়াশার আধিক্যও থাকে। তবে সিলেটে এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস নেই।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক