জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০২:৫৭:৫৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ

ছবি নিজস্ব


"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের যৌথ বাস্তবায়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান করিমের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সুমন হরি প্রিয়া দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলার প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ। 

এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি সদস্য শামসুজ্জামান সেলিম, মনির আহমেদ, অর্চনা রানী চন্দ, রোমানা বেগম, ইউনিয়ন হিসাব সহকারী মাহমুদুল হাসান, নারী উদ্যোক্তা আমিনা বেগমসহ অন্যান্যরা।

সভা শেষে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০টির বেশি ফলদ গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক