বিশ্বনাথ বেড়েছে সরিষা চাষ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বিশ্বনাথ বেড়েছে সরিষা চাষ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৮:১৪:৪১ পূর্বাহ্ন

বিশ্বনাথ বেড়েছে সরিষা চাষ

ফাইল ছবি


লাভজনক হওয়ায় বিশ্বনাথ উপজেলায় সরিষা চাষের পরিমাণ বেড়েছে। গত বছরের তুলনায় এবছর ১০ হেক্টর জমিতে সরিষা আবাদ বেশি হয়েছে। কম খরচে ভালো উৎপাদন ও লাভজনক হওয়ায় দিনদিন কৃষকেরা সরিষা চাষে মনযোগী হচ্ছেন। সরিষা চাষের পরিমাণ বাড়াতে কৃষকদের প্রণোদনা সহায়তা, পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করে কৃষি দপ্তর এমনটি জানা গেছে কৃষি অফিস সূত্রে।

No description available.

বিশ্বনাথ উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলমান ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বনাথ উপজেলায় মোট  ৪৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ১০ হেক্টর বেশি। অর্থবছরে ৩৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেকগুণ কম। গত অর্থবছরে ১৮০০ জন কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ফসলের বীজ ও সার প্রদান করা হয়েছিল। সরকারি প্রণোদনা ও সহায়তা এ বছর কম পাওয়া গেলেও আবাদের পরিমাণ বেড়েছে এমন দাবী করেন উপজেলা কৃষি কর্মকর্তা।

ইতিমধ্যে অনেক কৃষকের জমিতে ফলানো সরিষা পাঁকতে শুরু করেছে। কারো আবাদকৃত জমিতে হলোদের সমারোহ। ফুটেছে ফুল। কেউ এখনও বীজ বুনেছেন, গজাচ্ছে গাছ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরিষা আবাদের মাঠ ঘুরে দেখা গেছে এবছর ফলন হবে আশানুরূপ।

সরিষা আবাদ দিনদিন জনপ্রিয় হচ্ছে এবং কৃষকেরা চাষে ঝুঁকছেন কিন্তু সরকারি প্রণোদনা ও সময়মত বীজ না পাওয়ায় তারা কাঙ্ক্ষিত পরিমাণে আবাদ করতে পারছেন না এমন অভিযোগ একাধিক কৃষকের। খাজাঞ্চি ইউনিয়নের কৃষক নুর আহমদ, আবদাল মিয়া ও রফিক মিয়া জানান, তারা গতবছর সরকারি ভাবে বীজ ও সার পাওয়ায় সরিষা আবাদ করেন, কিন্তু এবছর বীজ ও সার সরকারি না পাওয়া তারা সরিষা চাষ থেকে বিরত রয়েছেন।

বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, জানান গতবারের চেয়ে এবার কৃষকেরা চাষ বেশি করেছেন তবে কৃষি দপ্তর প্রণোদনা কমালেও উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না। আগামী বছর যাতে প্রণোদনা সহায়তা বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করব আমরা এবং কৃষকদের মাঝে সহায়তা অব্যাহত রাখব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক