ওসমানীনগরে তারুণ্যের পিঠা উৎসব দিনব্যাপী মেলা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ওসমানীনগরে তারুণ্যের পিঠা উৎসব দিনব্যাপী মেলা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৯:৩৬:৩৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে তারুণ্যের পিঠা উৎসব দিনব্যাপী মেলা

ছবি: নিজস্ব


এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এই পতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে উৎসব  মূখর পরিবেশে  গ্রাম বাংলার বিলুপ্ত হওয়া পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে  তারুণ্যের  পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  শাহনাজ পারভিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়,কৃষি কর্মকর্তা উম্মে তামিমা,তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা,প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ  ও  বিভিন্ন  স্কুল-কলেজে শিক্ষক -শিক্ষীকা,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 এদিকে,মেলায় জামাই বরণ পিঠা, জিরা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা ও তালের পিঠাসহ প্রায় অর্ধ শতাধিক স্টলে শতাধিক প্রকার পিঠার সমাহার নিয়ে বসেন উদোক্তারা । দেখতে দুর-দুরান্ত থেকে ছুটে আসে পিঠা প্রেমিরা। বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে সকাল থেকে ভীড় জমাতে থাকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক