মৌলভীবাজারে দেড় কোটি টাকার ভা র তী য় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বং স
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

মৌলভীবাজারে দেড় কোটি টাকার ভা র তী য় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বং স

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ০৪:১২:২৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে দেড় কোটি টাকার ভা র তী য় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বং স

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক আটক হওয়া প্রায় দেড় কোটি টাকার ভারতীয় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সদর দপ্তরে তা ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমসের উপ-কমিশনার, প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মোঃ সোহাগ মিলু, ৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, গত ২১ আগস্ট ২০২২ তারিখ হতে ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ৬৮,৪১,০৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩,৬০০টি ভারতীয় সিগারেট আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য ১,৩৫,৬১,৩৭০/- টাকা এবং সিগারেট এর মূল্য ২,৯৬,৫০০/- টাকাসহ সর্বমোট ১,৩৮,৫৭,৮৭০/- (এক কোটি আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার আটশত সত্তর) টাকা মূল্যের বিড়ি এবং সিগারেট বৃহস্পতিবার আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী