শায়েস্তাগঞ্জে জমি ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে বীজ ও উপকরণ বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে জমি ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে বীজ ও উপকরণ বিতরণ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৩:৫৯:৫১ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে জমি ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে বীজ ও উপকরণ বিতরণ

ছবি: নিজস্ব


" কৃষি সমৃদ্ধ " সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৫৩ জন কৃষকের মাঝে বিভিন্ন রকমের সবজি বীজ , ফলের চারা, নেট জাল, জৈব সার, বীজ সংরক্ষণ করার পাত্র ও সাইনবোর্ড স্থাপন উপলক্ষে উপকরণ বিতরণ করা হয় ।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস চত্বরে অনুষ্ঠিত হয় । উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান এর নেতৃত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ,  উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিধান দেব নাথ ,  উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তোফায়েল , মোঃ জুবায়ের আহমেদ ,শামসুন্নাহার বেগম , মোহাম্মদ জহুরুল ইসলাম ,মোঃ আলী হোসেন, তাপস দেব নাথ ,  ছানা উল্লা শামীম ,শাহ আলম , রাকেশ মজুমদার ,  শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ । 

এদিকে ২০২৪- ২৫ মৌসুমে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন উপলক্ষে উপজেলার পৌরশহর ও ইউনিয়নে ৫৩ জন কৃষকের মাঝে প্রত্যেককে একটি করে সাইনবোর্ড , পুষ্টি বাগান ঘেরা- বেড়ার জন্য নেট জাল ,  ১৩ রকমের বিভিন্ন জাতের সবজি বীজ , ৬ টি ফলের কলমি চারা ( আম,  পেয়ারা ,  বড়োই ,  লেবু ,  পেঁপে ) , ৫০ কেজি (১ বস্তা) জৈব সার , বীজ সংরক্ষণ করার জন্য ১ টি পাত্র , দেওয়া হয়েছে । 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ