ছবি: নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে আব্দুল গফফার নামে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। এসময় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ অভিযানে সহযোগিতা করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুটারগাঁও গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ১টি মামলায় আব্দুল গফফার নামে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া রণকেলী উত্তর গ্রামে অভিযান পরিচালনা করে আরেকটি মামলায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রণকেলি উত্তর, কানিশাইলসহ কয়েকটি এলাকায় টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন,'জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহৃত থাকবে। এছাড়া এ ধরণের অবৈধ কাজ দেখলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।
জৈন্তাবার্তা / মনোয়ার




