রাসুল (সা:) জীবনী মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ : পুলিশের অতিরিক্ত কমিশনার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

রাসুল (সা:) জীবনী মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ : পুলিশের অতিরিক্ত কমিশনার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ১০:৪৮:২৯ পূর্বাহ্ন

রাসুল (সা:) জীবনী মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ : পুলিশের অতিরিক্ত কমিশনার

ছবি : সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার  (সেবা) মাসুদ রানা বলেছেন, নিশ্চয়ই রাসুল (স:) জীবনে রয়েছে মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। মানবতার মুক্তির দিশারী, রাহমাতুল্লিল আল আমিন হযরত মোহাম্মদ (স:) এর জীবন দর্শন অনুস্মরণ অনুকরণের মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে।  

তিনি ২৭ জানুয়ারি সোমবার বেলা ১১টায় নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স:) মাহফিল-২০২৫ উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ (স:) এর জীবনীর উপর আলোচনা ও  ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বশির আহমদ,উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমদ,ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী। মহানবী হযরত মোহাম্মদ(স:) এর জীবনীর উপর আলোচনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ নেওয়াজ। আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স:) মাহফিল-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক সিনিয়র শিক্ষক নাজির উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদেও মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী