কুমারপাড়া শাখায় ‘এনসিসি ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

কুমারপাড়া শাখায় ‘এনসিসি ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ১১:৩৩:৪০ পূর্বাহ্ন

কুমারপাড়া শাখায় ‘এনসিসি ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন

ছবি : সংগৃহীত


সিলেটের কুমারপাড়া শাখায় ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি’র  শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা ‘এনসিসি ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ফিতা কেটে ‘এনসিসি ইসলামিক’ এর উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল আরিফিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক হেড অব ইসলামি ব্যাংকিং আবুল কাশেম মো. শফিউল্লাহ, হেড অব সাসটেইনেবল ফিল্যান্স নিগাত মমতাজ, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট শাহিন আক্তার, সিলেটের রিজিওনাল হেড বিমান কান্তি ঘোষ, কুমারপাড়া শাখার ব্যবস্থাপক তপন কুমার দেব এবং ব্যাংকের সিলেটের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ প্রমুখ।

উদ্বোধনকালে বক্তারা বলেন, এনসিসি ব্যাংক পিএলসি সব সময় গ্রাহকদের জন্য উন্নত, নির্ভরযোগ্য এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে আমরা দেশের ধর্মপ্রাণ মানুষের অর্থনৈতিক চাহিদা মেটানোর একটি নতুন দ্বার উন্মুক্ত করেছি। সিলেটের কুমারপাড়া শাখা আমাদের ইসলামী ব্যাংকিং সেবার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই অঞ্চলের মানুষের আর্থিক প্রয়োজন মেটাতে এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী