সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ১১:১৫:৪৭ পূর্বাহ্ন

 সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। সোমবার বিকালে ৪ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পাল।

মতবিনিময় সভায় অংশ নেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, বিশ্বজিৎ রায়, প্রনিত রঞ্জন দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, আব্দুল হান্নান চিনু,শাব্বির এলাহী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, কমলগঞ্জ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি কমলগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন। বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী