আহ্বায়ক কমিটি প্র*ত্যা খান ও বাতিলের দাবিতে বি*ক্ষো ভ মি*ছিল ও স মা বেশ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

আহ্বায়ক কমিটি প্র*ত্যা খান ও বাতিলের দাবিতে বি*ক্ষো ভ মি*ছিল ও স মা বেশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ১২:৩০:৪৭ অপরাহ্ন

 আহ্বায়ক কমিটি প্র*ত্যা খান ও বাতিলের দাবিতে বি*ক্ষো ভ মি*ছিল ও স মা বেশ

ছবি : সংগৃহীত


বিগত স্বৈরাচার আওয়ামিলীগ বিরোধী সকল আন্দোলনে ত্যাগি নেতা কর্মী ও দলের দুঃসময়ে নেতৃত্বদানকারী তৃনমূলের নেতা-কর্মী দের কে অবমূল্যায়ন করে আওয়ামীলীগের দোসর, হাইব্রিড, নিষ্ক্রিয় ব্যক্তিদের কে নিয়ে ফরমায়েশি কমিটি প্রত্যাখান করে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

উক্ত সমাবেশে পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ও সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ১০ নং নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক রাজা বক্তব্যকালে জেলার নেতৃবৃন্দের সুদৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে দলের ত্যাগী পরিশ্রমী ও দলের জন্য নিবেদিত যোগ্য নেতা-কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করার  দাবি জানানো হয়।

মৌলভীবাজার জেলা’র প্রতিটি উপজেলায় এই কমিটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিএনপি নেতৃবৃন্দের মধ্যে চরম আকারে হতাশা দেখা দিয়েছে, উপজেলার অনেক নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকারের নির্যাতনে থেকে প্রতিকূল অবস্থায় রাজনীতি করে এখন যদি দলের নেতাদের দ্বারা অন্যায়  হয় তা হলে আমরা কোথায় যাবো? আমাদের বিশ্বাস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার বিএনপি’ রক্ষায় দৃষ্টান্ত মূলক সিদ্ধান্ত দিবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী