সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৯:২৮:১২ পূর্বাহ্ন

সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি

প্রতীকী ছবি


বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার ২০২৫-২০২৬ ইংরেজি সনের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে জজকোটস্থ আইনজীবী সহকারি ভবনের ২য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। ফলে আইনজীবী সহকারিগণের ভোটে বৃহস্পতিবার উৎবমূখর থাকবে আদালতপাড়া।এবার নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জনপ্রার্থী। নির্বাচন পরিচালনায় থাকছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ জমির উদ্দিন ও সহকারী নির্বাচন কমিশনার সুনিল চন্দ্র পাল নিবাস।

সভাপতি পদের জন্য লড়ছেন হাজী মোঃ জয়নাল আবেদীন, মোঃ দিলাজ আহমদ, আতাউর রহমান চৌধুরী রুকেল ও শাকিল আহমদ। সহ-সভাপতি- পদে জন্য মোঃ শরিফ আহমদ ও সুলতান আহমন চৌধুরী। সাধারণ সম্পাদক পদে লড়ছেন বীরেন্দ্র চন্দ্র মল্লিক ও মোঃ শাহনূর আলী, লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে আসাদ উদ্দিন তালুকদার ও সফিকুর রহমান।

এছাড়াও কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক পদে বিপুল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মোঃ নূরুল হক নাহিদ, প্রচার সম্পাদক পদে সজিব চন্দ।

সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে মোঃ জুবের আহমদ, তারা মিয়া, মোঃ শিমুল আহমদ, সোহাগ আহমদ, ঝুমুর চন্দ্র দাস, শাহ মোঃ এমাদুল হক রাজন, মোঃ বুরহান উদ্দিন উজ্জল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সমিতির সদস্যদের সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ জমির উদ্দিন ও সহকারী নির্বাচন কমিশনার সুনিল চন্দ্র পাল নিবাস।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী