শায়েস্তাগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১১:২৩:৩৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: নিজস্ব


‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‍‍` প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস।

উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সাবেক মেয়র ফরিদ আহমদ অলি, সাবেক ভাইস চেয়ারম্যান আসম আফজল আলী, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ, পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সদস্য সচিব ফাহিন হোসেন,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লো. আলী হোসেন, উপজেলা আইসিটি অফিসার মো. কাওছার আহমেদ, খাদ্য নিয়ন্রক কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তারুণ্য উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, অলিম্পিয়াড, বিতর্ক, কুইজ ও রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শক মাতান ইউএনও পল্লব হোম দাস। অনুষ্ঠানে সঙ্গীত, নাচ, নাটক পরিবেশিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ