কুলাউড়ায় শীতার্তদের মাঝে কেন্দ্রীয় কাজী সমিতির শীতবস্ত্র বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

কুলাউড়ায় শীতার্তদের মাঝে কেন্দ্রীয় কাজী সমিতির শীতবস্ত্র বিতরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১১:২৯:৪৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় শীতার্তদের মাঝে কেন্দ্রীয় কাজী সমিতির শীতবস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২৮ জানুয়ারি )  বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর কাজী বাড়িতে কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী একেএম বদরুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও কুলাউড়া কাজী সমিতির আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। No description available.

কেন্দ্রীয় কাজী সমিতির নির্বাহী সভাপতি কাজী মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা কাজী সমিতির সভাপতি জয়নুল ইসলাম জয়নুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কাজী সমিতির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ নেছারুল হক। প্রধান আলোচক ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব, জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় আহবায়ক কাজী মাওলানা সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা সামসুদ্দিন হেলালী, যুগ্ম মহাসচিব কাজী মাওলানা জাকির হোসেন, শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক, কাজী সমিতি বরিশাল বিভাগের সভাপতি কাজী মাওলানা ফারুক-ই-আজম, নরসিংদী জেলা সভাপতি কাজী মাওলানা আলতাফ হোসেন, চাঁদপুর জেলা সভাপতি কাজী মাওলানা ফজলুল কবির, কিশোরগঞ্জ জেলা সভাপতি কাজী মাসউদুল আলম হারুন, রংপুর বিভাগের নির্বাহী সভাপতি কাজী মাওলানা আব্দুস সালাম, কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী এম. এ মান্নান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা ওয়ালী উল্ল্যা রব্বানী, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল বাকী, রাজশাহী বিভাগের সভাপতি কাজী মাওলানা নুরুল আলাম। বক্তব্য দেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, এসময় মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলাসহ বিভিন্ন উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী এ কে এম বদরুল হক জানান, কাজী সমিতির আয়োজনে বুধবার দিনব্যাপী শ্রীপুর এতিমখানা, কাজী বাড়ি ও সিরাজনগর চা-বাগানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সন্ধা ছয়টায় কেন্দ্রীয় কাজী সমিতির সাথে জেলা কাজী সমিতি ও কুলাউড়া কাজী সমিতির মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলার শরীফপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরআগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ গত বন্যায়ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কাজী সমিতি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী