বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ AM

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ০১:০১:৩৫ AM

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


বানিয়াচংয়ে নীলা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সে উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাগের খানা মহল্লা গ্রামের মোঃ শিশু মিয়ার কন্যা। সে স্থানীয় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, পরিবারের সকলের অগোচরে এবং ঘরে কেউ না থাকায় নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি তদন্ত আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তথ্যটি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ মিয়া জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, তবে কি কারণে সে আত্নহত্যা করেছে এই বিষয়ে কোন কিছু জানা যায় নি।

এম সি



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ