শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ AM

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ১২:২১:২৫ PM

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২য় ও ৩য় তলা সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এই ভবনের উদ্বোধন করেন

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।  জানা গেছে, ৯৭ লাখ টাকা ২য় ও ৩য় তলা সম্প্রসারণ করেছে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। একই অনুষ্ঠানে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় গেটের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার প্রমুখ।

এমপি আবু জাহির প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাসহ সকল ক্ষেত্রে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচন নৌকায় ভোট চান। এ সময় উপস্থিত অভিভাবকরা হাত তুলে তাকে সমর্থন জানিয়েছেন। পরে এমপি আবু জাহির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ