মাধবপুরে বিপুল পরিমাণ ইয়া*বাসহ নারী আ*টক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ ইয়া*বাসহ নারী আ*টক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ০১:০৫:৪৫ পূর্বাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ ইয়া*বাসহ নারী আ*টক


হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ মনতলা বিওপি'র কমান্ডার সুবেদার মো. কাজী শাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেব নগর নামক স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ রেহেনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করে। রেহেনা মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের মালেক মিয়ার স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৮৫ হাজার টাকা। পরবর্তীতে আটককৃত নারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজুপূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী