মাধবপুরে সীমান্তে অ বৈ ধ অনুপ্রবেশ দায়ে নারী আ ট ক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

মাধবপুরে সীমান্তে অ বৈ ধ অনুপ্রবেশ দায়ে নারী আ ট ক

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ০৭:৫০:৩৫ পূর্বাহ্ন

মাধবপুরে সীমান্তে অ বৈ ধ অনুপ্রবেশ দায়ে নারী আ ট ক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বিজিবি সীমান্ত ফাঁড়ির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মালঞ্চপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ সময় ফাতেমা নামে ৩৫ এক বাংলাদেশি নারীকে আটক করেছে।

শুক্রবার ভোররাতে মালঞ্চপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।ফাতেমা বেগম বাগেরহাট জেলার  মোড়েলগন্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী।

বিজিবি জানায়,শুক্রবার ভোরে ২ জন  লোক অবৈধ পথে  ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে। টহল   বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে বাংলাদেশী নাগরিক মোসাঃ ফাতেমা বেগম (৩৫),বিজিবির হাতে আটক হন।অপরজন মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক ফাতেমাকে বিজিবি জিজ্ঞাসাবাদে জানতে পারে গত ১ বছর পূর্বে ভারতে কাশ্মীরে বসবাসরত ফাতেমার  স্বামীর নিকট চিকিৎসার জন্য ভারত গমন  করেছিল।চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত আসতে গিয়ে ধর্মঘর বিওপির টহল দলের হাতে তিনি আটক হন।

ফাতেমার স্বামী ভারতের কাশ্মীরে ভাঙ্গারীর ব্যবসা করেন।তার কাছ থেকে ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া জব্দ করা হয়েছে। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে মোবাইল ফোনসহ মাধবপুর থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

২৫ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল ফারাহ ইমতিয়াজ সত্যতা নিশ্চিতকরে জানান,সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি তৎপর রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী