মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০১:৩৭:১০ পূর্বাহ্ন

মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা


হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

এছাড়া বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফয়সল চৌধুরী, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, রোকসানা পারভীন, লাকী রাণী শীল প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী