হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে বাহুবল মডেল থানার পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৭ হাজার ২শ টাকা জব্দ করা হয়।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদুল হাসান ও এসআই সৌরভের নেতৃত্বে একদল পুলিশ মিরপুর বাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ওই ৯ জুয়াড়িকে আটক করেন।
আটককৃতরা হলেন- উপজেলার তিতারকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে তোফায়েল আহমেদ (২২), আব্দুল মতিনের ছেলে তোফাজ্জল হোসেন (২৭), সুন্দর আলীর ছেলে সাজিদ মিয়া (২৫), রফিক উল্ল্যার ছেলে সুজন মিয়া (৩৪), আরব আলীর ছেলে নজরুল ইসলাম (২০), আবুল হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৫), আমান উল্ল্যার ছেলে মিজানুর রহমান (৩০) আব্দুল্লাহপুর গ্রামের আম্বর আলীর ছেলে বিল্লাল মিয়া (২৭) ও চন্দ্রছুড়ি গ্রামের কুদরত আলীর ছেলে হান্নান মিয়া (৩২)।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মিরপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




