বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ AM

বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০৯:০০:০৪ AM

বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে মুবিন নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এই শিশুর মৃত্যু ঘটনা ঘটে।

মৃত শিশুটি হলো বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের (নাপিত পাড়া) এলাকার মোঃ তোফাজ্জুল মিয়ার পুত্র। ৬বছরের শিশু পুত্র মুবিনকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু পুত্রকে নিয়ে তার পিতা তোফাজ্জল মিয়া বাড়ির পাশের পুকুর পাড়ে ছেলেকে বসিয়ে অন্যত্র একটি পাড়ে তিনি নিজের কাজের জন্য যান। তোফাজ্জল মিয়া কাজ শেষ করে এসে দেখেন তার শিশু পুত্রটি আর পুকুর পাড়ে নেই। এদিকে শিশু মুবিন বাবার অনুপস্থিতে ও পরিবার এবং আশপাশের লোকজনের অগোচরে পুকুর পাড়ে বসা থেকে সে সিঁড়িঘাটে জুতা রেখে নেমে পড়ে। ছেলেকে না পেয়ে পিতা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে সিঁড়ি ঘাটে ছেলের জুতা দেখে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন নিয়ে পুকুরে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে শিশু মুবিনকে ঐ পুকুরে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত শিশুটিকে নিয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন । 

এম সি



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ