হবিগঞ্জ পুলিশ সুপারের সাথে পুজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ AM

হবিগঞ্জ পুলিশ সুপারের সাথে পুজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০৯:৪৪:৪১ AM

হবিগঞ্জ পুলিশ সুপারের সাথে পুজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে পুলিশ সুপার সাথে  জেলা ও উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সাথে  আইনশৃংখলা সংক্রান্ত এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার পুলিশ সুপার এস এম মুরাদ আলির  সভাপতিত্ব অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক সঞ্চালনায় সভায় পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।  প্রতিমা প্রস্তুতকরণ, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে  জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সুপার তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

তিনি আরো বলেন  এছাড়াও সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল ) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার ( বাহুবল সার্কেল ) আবুল খয়ের , হবিগঞ্জ জেলা , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু ও সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জেলার নেতৃবৃন্দসহ  জেলার প্রতিটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত