চুনারুঘাটে পাগল পেঠানোর ঘটনায় আদালতে মা ম লা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

চুনারুঘাটে পাগল পেঠানোর ঘটনায় আদালতে মা ম লা

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ১০:৫০:১৩ পূর্বাহ্ন

 চুনারুঘাটে পাগল পেঠানোর ঘটনায় আদালতে মা ম লা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটে পাগলকে (ভারসাম্যহীন) এক ব্যক্তিকে পেঠানোর ঘটনায় আদালতে মামলা দাযের করা হয়েছে।  মামলা আমলে নিয়ে স্বপনোদীত ৪ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।

রবিবার (১৬ মার্চ)সকালে মামলাটি দায়ের করেন সাংবাদিক নুরুল আমিন। মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামী মোতাল্লিব মিযা,তার পুত্র বকুল,মকুল ও সেকুল নামের চার আসামী বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন।

মামলার শুনানীকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেন,বাদি মামলা না করলেও আদালত স্বপ্রনোদিত আজ মামলা করতেন। তিনিও ভিডিওটি দেখেছেন বলে আইনজীবিদের জানান। বাদি পক্ষে এডঃ শাহ ফকরুজ্জামানসহ ১৫/২০ জন আইনজীবী শুনানীতে অংশ নেন।

তথ্যমতে গত ১৩ মার্চ উপজেলার আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসীর কাছে আসামীরা অজ্ঞাতনাম পাগলকে প্রকাশ্যে বেধরক পিঠুনী দিয়ে আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুর্তের মধ্যে ভাইরাল হলে চুনারুঘাট থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে। খবর পেয়ে আসামীরা গা ঢাকা দেয়। পাগল পেঠানো ঘটনায় এলাকায় ক্ষোভ ও ঘৃনা ছড়িয়ে পড়ে।এবং স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী