সংঘবদ্ধ ধ র্ষ ণের শিকার নারী সাংবাদিক : গ্রে ফ তা র ২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংঘবদ্ধ ধ র্ষ ণের শিকার নারী সাংবাদিক : গ্রে ফ তা র ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ১০:৪১:১৭ পূর্বাহ্ন

সংঘবদ্ধ ধ র্ষ ণের শিকার নারী সাংবাদিক : গ্রে ফ তা র ২

প্রতীকী ছবি


রাজধানীর মিরপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক।গত সোমবার রাত ১টার দিকে পল্ল­বী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার পল্ল­বী থানায় একটি মামলা হয়েছে।

আসামিরা হলো-, এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও অজ্ঞাতনামা  ৮ জন।

অভিযোগে জানা গেছে, ওই নারী সাংবাদিক একটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত। তিনি এক মাস আগে জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র ক্যান্টেনম্যান্টের মাটিকাটা এলাকায় নিরীহ নারী-পুরুষদের এনে প্রলোভন দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। চক্রটি ধরতে ওই নারী সাংবাদিক নিজেই উদ্যোগ নেন। এ জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে সোমবার রাত ১১টায় মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র মামলার উল্লি­খিত আসামিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে টেনেহিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত ১টার দিকে তাকে মাটিকাটা এলাকা থেকে পল্ল­বী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তিন তলার একটি অন্ধকার ফাঁকা রুমে তাকে রাতভর ধর্ষণ করা হয়।

পল্ল­বী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।


 

জৈন্তাবার্তা / সুলতানা