সাভারে বাসা থেকে ডেকে নিয়ে যু ব ক কে হ ত্যা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সাভারে বাসা থেকে ডেকে নিয়ে যু ব ক কে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ১১:৪১:০৩ পূর্বাহ্ন

সাভারে বাসা থেকে ডেকে নিয়ে যু ব ক কে হ ত্যা

প্রতীকী ছবি


সাভারে মধ্যরাতে পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় এই ঘটনা ঘটে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, নিহত সাগর হোসেন পেশায় একজন রংমিস্ত্রি। মঙ্গলবার রাতে সিআরপি এলাকায় পূর্ব শত্রুতার জেরে নিহতের পরিচিত শফিক নামে এক যুবক তাকে ডেকে নিয়ে এসে সংঘবদ্ধভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সাগরকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া সাভার মডেল থানায় একটি হত্যা মামলার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা