ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় বাংলাদেশ দ্বিতীয়
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় বাংলাদেশ দ্বিতীয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ০৩:৩৫:২৭ পূর্বাহ্ন

ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় বাংলাদেশ দ্বিতীয়

ফাইল ছবি


২০২২ সালে ভারতে ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। কেবল যুক্তরাষ্ট্র রয়েছে সবার উপরে। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। 

গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পর্যটন মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালে ভারতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের শীর্ষ তিন উৎস ছিল যুক্তরাষ্ট্র (২২ দশমিক ১৯ শতাংশ), বাংলাদেশ (২০ দশমিক ২৯ শতাংশ) ও যুক্তরাজ্য (৯ দশমিক ৯৮ শতাংশ)।

তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া (৫ দশমিক ৯৬ শতাংশ), কানাডা (৪ দশমিক ৪৮ শতাংশ), শ্রীলঙ্কা (২ দশমিক ৮ শতাংশ), নেপাল (২ দশমিক ১৯ শতাংশ), জার্মানি (২ দশমিক ০১ শতাংশ), সিঙ্গাপুর (১ দশমিক ৮৯ শতাংশ) এবং মালয়েশিয়া (১ দশমিক ৮৮ শতাংশ)।

এর বাইরে ফ্রান্স থেকে ১ দশমিক ৭৯ শতাংশ, রাশিয়া থেকে ১ দশমিক ৫৪ শতাংশ, মালদ্বীপ থেকে ১ দশমিক ১৪ শতাংশ, পর্তুগাল ১ দশমিক ১০ শতাংশ এবং ইতালি থেকে ০.৯৭ শতাংশ পর্যটক পেয়েছে ভারত।

করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালে ১ কোটি ৯ লাখ ৩০ হাজার বিদেশি পর্যটক পেয়েছিল ভারত। ২০২১ সালে এর সংখ্যা ছিল মাত্র ১৫ লাখ ২৭ হাজার। তবে ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে ৬১ লাখ ৯১ হাজারে পৌঁছেছে। গত এপ্রিলে ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিশান রেড্ডি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছিলেন।

এতে দেখা যায়, পর্যটন খাত থেকে ২০২২ সালে ১ লাখ ৩৪ হাজার ৫৪৩ কোটি রুপি আয় করেছে ভারত। ২০২১ সালের ৬৫ হাজার কোটি রুপির তুলনায় এটি অনেকটাই বেশি।

SH



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা