বাড়ি থেকে তুলে নিয়ে তরুণীকে ধ র্ষ ণে র অভি*যোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বাড়ি থেকে তুলে নিয়ে তরুণীকে ধ র্ষ ণে র অভি*যোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন

বাড়ি থেকে তুলে নিয়ে তরুণীকে ধ র্ষ ণে র অভি*যোগ

প্রতীকী ছবি


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার গুণই গ্রামে। পরদিন বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ওই দিন রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওতপেতে থাকা কয়েক বখাটে তার মুখ চেপে তুলে নিয়ে যায়। পরে গ্রামের একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

এদিকে কিশোরীকে অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে সন্ধান করতে থাকেন। অবশেষে রাত ৩টার দিকে বাড়ির পাশে নির্যাতিতা কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরদিন বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

কিশোরীর চাচা জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা খুবই প্রভাবশালী। এ ঘটনায় যেন মামলা না করা হয় ও কাউকে জানানো না হয়, সে জন্য আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সদর থানা পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলেছে। পরে আমরা বিষয়টি বানিয়াচং থানাকে জানিয়েছি।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী