প্রতীকী ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার (২১ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
জানা গেছে, দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




