নবীগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ সিলেটের ৩ ব্যক্তি গ্রেপ্তার
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ AM

নবীগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ সিলেটের ৩ ব্যক্তি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ১২:৩৭:১৪ PM

নবীগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ সিলেটের  ৩ ব্যক্তি গ্রেপ্তার

নবীগঞ্জে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়


হবিগঞ্জের নবীগঞ্জে ৪০ কেজি  গাঁজারসহ সিলেটের  ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)  সকালে নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তুমপুর টুল প্লাজার দক্ষিণ পার্শ্বে  একটি মিনি ট্রাকে  তল্লাশী করে গাঁজাগুলো উদ্ধার করা হয় । এ সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার তালুজগৎ প্রকাশ লামাকাজি এলাকার গিয়াসউদ্দিনের ছেলে মো: রায়হান (২১),  কোম্পানিগঞ্জ উপজেলার বাঘজুর এলাকার মৃত মহিবুর রহমানের ছেলে মো: আলামিন (২২), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার  ভীমখালি ইউনিয়নের তেররতন এলাকার আব্দুল হকের পুত্র মো: মইনুল (২৯)। 

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের জানানো  হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রুস্তুমপুর চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মিনি ট্রাকে (পিকআপ)  তল্লাশি করে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ওই গাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। গাঁজাগুলো হবিগঞ্জের ভারত  বর্ডার থেকে সিলেট  নিয়ে যাচ্ছিল।

এ তথ্য নিশ্চিত করে শুক্রবার সকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবীগঞ্জ থানায় মামলা রুজুর পর আসামিদেরকে  আদালতের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। 


ডি ডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত