মাধবপুরে বজ্রপাতে একই পরিবারের ২ তরুণীর মৃত্যু
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ AM

মাধবপুরে বজ্রপাতে একই পরিবারের ২ তরুণীর মৃত্যু

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ০৭:৩১:৫২ AM

মাধবপুরে বজ্রপাতে একই পরিবারের ২ তরুণীর মৃত্যু

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে একই পরিবারের দুই তরুণীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাদিয়া আক্তার (১২) শিমুলঘর এলাকার রুবেল মিয়া মেয়ে, শান্তা আক্তার (২২) একই পরিবারের সুহেল মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার এস আই মানিক কুমার সাহা।

হতাহতের স্বজন ধনু মিয়া জানায়, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকার রহমত আলী তার পরিবারের সদস্যদের নিয়ে তার অসুস্থ ভাগিনা ধনু মিয়ার কে দেখতে যায় তার বাড়িতে পরে সবাই বাড়ি ফেরার সময় ধান ক্ষেতের আইল দিয়ে পায়ে হেঁটে রওয়ান দিলে আকাশে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত শুরু হওয়ার পর হঠাৎ রহমত আলীর পরিবারের দুই সদস্য ঘটনাস্থলে মৃত্যু হয় অপরদিকে রহমত আলীর স্ত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির সাদিয়া ও শান্তা কে মৃত ঘোষণা করে ও আহত শারমিন (৩০) কে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ প্রেরণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত