ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর চেঙ্গেরখাল নদীতে পড়ে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে ঘটনাটি ঘটে। মৃত শিশুটি নরসিংদী জেলার সদর উপজেলার নবীপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
মৃত শিশুটির মামা মাসুদ জানান, চেঙ্গেরখাল নদীতে পড়ে মারা যাওয়া সামির মিয়ার পিতা ইউসুফ আলী দীর্ঘ ৭ বছর ধরে সালুটিকর বাজারে মুদি দোকানীর ব্যাবসা করে আসছেন। এছাড়াও ৭ বছর থেকেই সালুটিকর বাজারে ভাড়া বাসায় থাকেন। আজ মাগরিবের নামাজের কথা বলে বাসা থেকে বের হয় এবং বিকাল সাড়ে ৫ টার দিকে চেঙ্গেরখাল নদীর পাড়ে আসে এবং হঠাৎ নদীতে লাফ দিয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন জাল দিয়ে চেঙ্গেরখাল নদীতে থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় সামিরের মৃত লাশ উদ্ধার করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, সালুটিকর এলাকায় চেঙ্গেরখাল নদীর পানিতে পড়ে একটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। মৃত শিশুটির লাশের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এম সি




