জকিগঞ্জে মাছের ঘেরে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

জকিগঞ্জে মাছের ঘেরে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ১১:৩৩:২২ পূর্বাহ্ন

জকিগঞ্জে মাছের ঘেরে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


জকিগঞ্জে মাছের ঘেরে থেকে অজ্ঞাত এক ব্যক্তির (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে একজন পথচারী ৯৯৯ কল দিয়ে খবর দেন জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকায় সড়কের পাশের মাছে ঘেরে একটি লাশ ভেসে উঠেছে।

খবর পেয়ে ওসি মো. জাবেদ মাসুদের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে রশি দিয়ে বাঁধা প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট। 

প্রাথমিকভাবে শরীরের কাপড় দেখে ওই ব্যক্তি মানসিক রোগী হতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ আরও জানায় শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। 

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ। তিনি জানান, ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এম সি