কোম্পানীগঞ্জে অটোরিক্সা ধাক্কায় আহত ব্যাক্তির মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে অটোরিক্সা ধাক্কায় আহত ব্যাক্তির মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ১২:০৮:১০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে অটোরিক্সা ধাক্কায় আহত ব্যাক্তির মৃত্যু

নিহত আব্দুন নুর


সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে অটোরিকশার ধাক্কায় আহত আব্দুর নুর (৬০) মারা গেছে। শনিবার সকাল ১০টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল।

নিহতের চাচাতো ভাই বশির আহমদ জানান, গত বুধবার রাত সারে নয়টায় কোম্পানীগঞ্জের পাড়ুয়া-বউ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় চার্জিং অটোরিকশার আঘাতে ঘোরতর আহত হন আব্দুন নুর। ৩ দিন জীবন-মৃত্যুর সাথে লড়াই করে আজ সকালে মারা যান তিনি।

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মারজান আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, 

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়ক  জনসাধারণের যাতায়াত ব্যবস্থার সুযোগ সুবিধার জন্য তৈরি করা হলেও তা এখন মৃত্যু পুরিতে পরিণত হচ্ছে। অবৈধ ও অনিয়ন্ত্রিত গাড়ি বিশেষ করে অবৈধ অটোরিক্সা চলাচলের কারণে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। অবৈধ গাড়ি পার্কিং এবং গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য  জেলা প্রশাসক বরাবর কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলেও বিশেষ কোনো কার্যক্রম লক্ষ করা যায় নি। 

তিনি সংশ্লিষ্টদের দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হামিদুর রহমান জানান, অটোরিকশা ধাক্কায় বৃদ্ধ আবদুর মিয়ার মৃত্যুর ঘটনা জানা নেই। তবে বঙ্গবন্ধু মহাসড়কে বিভিন্ন গাড়ি ও অটোরিকশা দুর্ঘটনা প্রায় ঘটে। কিন্তু অটোরিকশা হচ্ছে অবৈধ যান, তারপরও আমরা প্রতিদিনই অবৈধ অটোরিকশাকে আটক করে আইনানুযায়ী জরিমানা করছি।

ডি ডি