কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়ার দাফন সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়ার দাফন সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ০৩:০৫:০৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়ার দাফন সম্পন্ন

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়ার দাফন সম্পন্ন


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. ময়না মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টা ৫০ মিনিটে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাষ্ট্রীয় মর্যাদায় আজ শনিবার মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৪ছেলে,৩মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

শনিবার বেলা ১১ টায় স্থানীয় পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত মুসল্লীদের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিনের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব, কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতি, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

SH