রমজানে ২৩৭ ভিক্ষুক গ্রে*প্তার
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

রমজানে ২৩৭ ভিক্ষুক গ্রে*প্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০২:০৮:০৪ AM

রমজানে ২৩৭ ভিক্ষুক গ্রে*প্তার

ছবি সংগৃহীত


চলতি রমজান মাসে আবুধাবি জুড়ে ২৩৭ জন ভিক্ষুককে আটক করেছে পুলিশ। সংযুক্ত আরব আমিরাত সরকার মনে করে, ভিক্ষাবৃত্তি হলো ‘সমাজের সভ্য ভাবমূর্তি বিনষ্টকারী’ প্রথা। ভিক্ষাবৃত্তি প্রায়শই প্রতারণার একটি ছদ্মরূপ।

আবুধাবির ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের ডেপুটি ডিরেক্টর ব্রিগেডিয়ার মুসাল্লাম মোহাম্মদ আল আমেরি গালফ নিউজকে বলেন, ভিক্ষুকেরা অর্থ সংগ্রহের জন্য মিথ্যা গল্প তৈরি করে জনসাধারণের সহানুভূতি আদায়ের চেষ্টা করে। তিনি জোর দিয়ে বলেন, ভিক্ষুকদের কৌশল যাই হোক না কেন, পুলিশ অধিদপ্তর তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখবে।

তিনি জনসাধারণকে ভিক্ষুকদের সরাসরি দান ও জাকাত দেওয়া থেকে বিরত থাকার মাধ্যমে ভিক্ষাবৃত্তি রোধে সহায়তা করার আহ্বান জানান। পরিবর্তে, স্বীকৃত দাতব্য সংস্থা এবং প্রতিষ্ঠানের মতো সরকারি চ্যানেলের মাধ্যমে দান করার জন্য উৎসাহিত করেন।

আল আমেরি আরও সতর্ক করে বলেন, ভিক্ষুকদের অর্থ দেওয়া অনিচ্ছাকৃতভাবে তাদের টিকে থাকতে উৎসাহিত করে। এর ফলে ভিক্ষাবৃত্তির ছদ্মবেশে সংঘটিত অপরাধ বৃদ্ধি পায়।

কীভাবে ভিক্ষুকেরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগায় সে ব্যাপারে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে পুলিশ। মসজিদ, বাজার বা রাস্তার পাশে সাধারণত ভিক্ষুকদের দেখা যায়। তবে ইদানীং অনলাইন ভিক্ষুকও বেরিয়েছে। তারা ডিজিটাল উপায়ে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ সংগ্রহ করতে পারে।

কর্তৃপক্ষ বিশেষ করে রমজান এবং উৎসবের সময়ে অনলাইন ভিক্ষাবৃত্তির বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করেছে। প্রতারকেরা আবেগপূর্ণ বার্তা, জাল ছবি এবং প্রতারণামূলক আবেদন ব্যবহার করে যেমন—অনাথ–এতিমদের সাহায্য করা, চিকিৎসা তহবিলের ব্যবস্থা করা বা দরিদ্র অঞ্চলে মসজিদ ও স্কুল নির্মাণ— এসব বলে লোকজনের কাছ থেকে দান আদায় করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,