দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০৪:২২:৩৭ পূর্বাহ্ন

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি


চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের প্রধান প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ঐতিহাসিক চার দিনের সরকারি চীন সফরের সমাপ্তিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

চার দিনের এ সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: