ঈদের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

ঈদের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০৭:৪০:১১ পূর্বাহ্ন

ঈদের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশে

ছবি : সংগৃহীত


বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।

সৌদি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে গত ১ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছিল রমজান মাস। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: