মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ স শ স্ত্র বাহিনীর উ*দ্ধারকারী দল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ স শ স্ত্র বাহিনীর উ*দ্ধারকারী দল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ১০:৫৫:২০ পূর্বাহ্ন

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ স শ স্ত্র বাহিনীর উ*দ্ধারকারী দল

ছবি : সংগৃহীত


ভয়াবহ ভূমিকম্পে উদ্ধারকাজ পরিচালনা, জরুরি ওষুধ, ত্রাণসামগ্রী নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল। আগামীকাল রোববার বিশেষ বিমানে দলটি সেখানে যাবে বলে জানানো হয়েছে।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়—ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে আগামীকাল রোববার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।

জৈন্তাবার্তা / মনোয়ার